ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার শাহজাহান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের স্মৃতি ও স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে এবং শহীদ পরিবারের পাশে থাকার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুল আলম, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ এবং চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডা ও মিরপুর এলাকায় গুলিবিদ্ধ আল-আমিন, হোসেন সজিব, নাজমুল হোসেন, রাকিব হোসেন, ছাত্র শরীফ, মহসিন ও আবুল বাশারসহ আন্দোলনের সাহসী অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শাহরাস্তিতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১০:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬