ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বক্তব্য রাখছেন সভাপতি খাইরুল আবেদীন স্বপন।

কচুয়া সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে কচুয়া বিশ্বরোর্ডস্থ তাঁর নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, বিএনপির কচুয়া উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি বিলাল হোসেন মজুমদার ও বিএনপি নেতা মুজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে খায়রুল আবেদীন স্বপন বলেন, আদর্শ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিকল্প নেই। কচুয়ার সন্তান শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সময়োপযোগী নেওয়া বলিষ্ঠ পদক্ষেপে কিছু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অনেক অছাত্রকে তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে দিয়েছে, চালিয়ে যাচ্ছে নানা অপপ্রচার । যেটা অত্যন্ত লজ্জা ও ধীক্কার জনক। তিনি এসব ষড়যন্ত্রমূলক আন্দোলন ও অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিষদের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রী নির্দেশে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শতভাগ কৃতকার্য হওয়ার লক্ষ্যে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি গন দায়িত্ব নিয়েছেন। তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কচুয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট : ১১:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬