ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় দেড় কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কচুয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ৫ মাদক কারবারি।

কচুয়া থানার পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা এবং ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, কামরুল হাসান (৩৪) কচুয়া পৌরসভার বিশ্বরোড ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আটক করে। মোঃ ইমাম হোসেন (২৫) কচুয়া থানাধীন কড়ইয়া মাছের আড়ত এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। মোঃ মেহেদী হাসান (২৪) আকানিয়া বাইপাস মোড় এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। মোঃ মোশারফ হোসেন প্রঃ শিমু (৪০) রহিমানগর বাজার সংলগ্ন এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। । মোঃ সোহেল (২৮) আকানিয়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৫টি নিয়মিত মামলা (মামলা নং-৪০, ৪১, ৪২, ৪৩ ও ৪৪) রুজু করা হয়েছে। যথাযথ পুলিশ পাহারায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কচুয়ায় দেড় কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১০:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬