ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বসত ঘরের টিনকেটে চুরি, দুই লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 128

কচুয়ায় বসত ঘরে টিন কেটে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল চুরি।

কচুয়ায় বসত ঘরের টিনকেটে প্রবেশ করে দুই লক্ষ টাকার আসবাবপত্র মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্ৰামে মিয়াজী (বড় বাড়ি) তে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী উম্মে কুলছুম শিরিন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে উম্মে কুলছুম শিরিন বলেন, আমি স্বপরিবার নিয়ে ঢাকায় বসবাস করি। আমার স্বামী মোশারফ হোসেন ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় হসপিটালে মৃতবরন করেন। আমার স্বামীর লাশ বাড়িতে দাফন কাফন শেষে ওই দিনে ঘরের দরজা জানালা বন্ধ করে আমার সবাই ঢাকার বাসায় চলে আসি। গত ২৪ জুলাই শুক্রবার সকালে বাড়িতে এসে ঘরের দরজা খোলো এবং সবকিছু এলোমেলো অবস্থা পরে রয়েছে। ঘরে থাকা রান্নাবান্নার ক্রোকারিজ, হাড়ি পাতিল, ফ্রাইপেন, প্রেসারকোকারসহ ঘরে থাকা সকল মূল্যবান মালামাল নিয়ে যায়। এমনকি ঘরের বিভিন্ন কক্ষ থেকে বৈদ্যুতিক পাখা,ভাল্বগুলোও খুলে নেয়। এতে প্রায় ২ লক্ষ্য টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বিবাদী আরো জানান, আমার এই ঘরে আরও একবার পূর্বে চুরি হয়েছে। আমরা বাড়িতে না থাকায় বাড়ির বিভিন্ন ফলফলাদি ও গাছপালা চুরি করে নিয়ে যায়। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি‌‌।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, চুরির ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে চোরের বিষয়টি শনাক্ত হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কচুয়ায় বসত ঘরের টিনকেটে চুরি, দুই লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ

আপডেট : ১০:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬