গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) ৪নং ওয়ার্ডের হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শুকুর আলম শুকু, যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন,সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মোহন চৌধুরী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বেপারী, সাংগঠনিক সম্পাদক শামিম আলম, যুবদল নেতাজানে আলম হাসান, বিল্লাল হোসেন, শরিফুল আলম মাসুম, মতিন, নুরে আলম ফরাজী,জহির বেপারী,শাহাদাত হোসেন,মান্নান হোসেন, রেদওয়ান,সবুজ গাজী, আবু বকর, আল আমিন,আরিফ মুন্সী, রাশেদ মুন্সী, যুবদল নেতা শাহ জামাল, খোরশেদ মাস্টার, এস এম সবুজ ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদ, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সুমন পোদ্দার, ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুন্সি, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন সরদার, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, শরীফ সরদার, ৯নং ওয়ার্ড, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক টিটু বেপারি, সহ ইউনিয়ন যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু ইউসুফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ রিপন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।




























