ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ার কোথাও মাদকের ঠাঁই হবে না, যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না

ছবি-ত্রিনদী

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে মাদক বিরোধী সমাবেশে কচুয়া থানার ওসি তদন্ত রাশেদুল হক বলেন, কচুয়ায় কোথাও মাদকের ঠাঁই হবে না, যারা জড়িত রয়েছে তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও ডিলার কারা রয়েছে,আগে তাদের তালিকা করতে হবে।

তাদেরকে কিভাবে এই সমাজ থেকে, এলাকা থেকে ও দেশ থেকে নির্মূল করা যায় সে বিষয়ে আমরা সকলে জরুরি পদক্ষেপ নিতে হবে। হয় পুলিশ প্রশাসন থাকবে অথবা মাদক ব্যবসায়ীরা এই এলাকা থাকবে। মাদকের সাথে যারা জড়িত আছে, আমরা কাউকে ছাড় দেবো না। যারা এলাকায় বড় বড় মাদকের ডিলার রয়েছে আপনারা সকলের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে চিহ্নিত করে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, আপনাদের এলাকায় যারা আজকে মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহণ করেছেন সকলে মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিরোধ শুরু করলে, তারা এলাকা থেকে আতঙ্ক ও ভয়ে এলাকার থেকে পালিয়ে যাবে। আপনারা প্রতিটি স্তরের মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে এবং তাদেরকে প্রতিরোধ করবেন।

গতকাল শনিবার দুপুরে কচুয়া থানার আয়োজনে কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী মিছিলের শেষে মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি” এই স্লোগানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাদলা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে ও বিএনপি নেতা ডাক্তার জালাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়নের বিট অফিসার এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া, এএস আই মোস্তাক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় কাদলা ইউনিয়নের বিভিন্ন এলাকার সুশীল সমাজের লোকজন ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কচুয়ার কোথাও মাদকের ঠাঁই হবে না, যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না

আপডেট : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬