ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন উদ্দীপনায় বিডি ক্লিন চাঁদপুরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 21

ছবি-সংগৃহিত।

নতুন উদ্দীপনা, নতুন কর্মপরিকল্পনা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর জেলা সদস্য সম্মেলন-২০২৬।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়াম, ষোলঘরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বিডি ক্লিনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা। এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন চাঁদপুরের উপদেষ্টা ও রসুইঘর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জাহিদ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, বিডি ক্লিন চাঁদপুরের উপদেষ্টা ও চর্যাপদ সাহিত্য একাডেমি মহাপরিচালক রফিকুজ্জামান রনি, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান, হেড অব আইটি অ্যান্ড মিডিয়া আদনান সামি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন চট্টগ্রামের বিভাগীয় সহ-সমন্বয়ক রফিকুল ইসলাম রনি, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত সমন্বয়ক মোহাম্মদ বোরহান মিয়াজী, বিডি ক্লিন চট্টগ্রামের অতিরিক্ত সমন্বয়ক জুবায়ের সিয়াম এবং বিডি ক্লিন চাঁদপুরের অতিরিক্ত সমন্বয়ক আছিয়া আক্তার মিথিলা-সহ বিডি ক্লিনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা।

সম্মেলনে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত সেরা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম, পরিচ্ছন্নতা আন্দোলনে অবদান ও সংগঠনের প্রতি দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরেও এ কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

অংশগ্রহণকারীরা জানান, এ সম্মেলনের মাধ্যমে বিডি ক্লিন চাঁদপুরের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় নিয়ে দিনব্যাপী এ সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয়

ফজরের আযান দেয়ার সময় মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও

নতুন উদ্দীপনায় বিডি ক্লিন চাঁদপুরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১০:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬