হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় গ্রহণ, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
বিদ্যালয়ের সহ-সভাপতি কাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমানের উপস্থাপনায় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু ছাইদ সুমন, খোদেজা আক্তার।
বক্তব্য শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।
এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রোকেয়া সুলতানাসহ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কাসেম, এমরান হোসেন, শারমিন সুলতানাসহ অন্যান্য অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
























