ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে? এক হচ্ছে আইজেনকেট জোট ও জয়েন্ট লিস্ট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 36

জয়েন্ট লিস্ট আহমাদ তিবি। ছবি: রয়টার্স

বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী গাদি আইজেনকটের জোটের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ইসরায়েলের আরবদের সবচেয়ে বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম জয়েন্ট লিস্ট। এই জোটের প্রধান আহমাদ তিবি বলেছেন, নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে তাদের জোট ‘চেঞ্জ ব্লকের’ দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে।

‘চেঞ্জ ব্লক’ হলো নেতানিয়াহুর সরকারকে হটাতে সচেষ্ট একটি বিরোধী জোট। এই জোটে রয়েছে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বেয়াচাদ এবং আভিগদর লিবারম্যানের ইজরায়েল বেইতেইনু।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর হাতে আসা একটি লিখিত বিবৃতিতে তিবি বলেন, ‘বিপুল আরব ভোটারের উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য একটি ঐতিহাসিক অর্জন। জনগণ ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে। ভোটাররা প্রমাণ করেছেন, তারা এমন এক নির্ণায়ক শক্তি, যাদের ছাড়া পরিবর্তন অসম্ভব।’

তিনি আরও বলেন, “নেতানিয়াহু-বেন-গভির সরকারকে উৎখাত করার জন্য আমরা চেঞ্জ ব্লকের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। নেসেট স্পিকার আমির ওহানার অপসারণের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হবে।’

তিবির কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) ভোরে মধ্য ইসরায়েলের তাইবে শহরে এক সমাবেশে জয়েন্ট লিস্ট সমর্থকদের তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এবং ভোটদানে বাধা দেয়ার নানা চেষ্টার পরও’ আরব ভোটারদের কণ্ঠস্বর ছিল ‘সবচেয়ে জোরালো’।’

তিনি আরও যোগ করেন, ‘অপরাধী বেন-গভির পুলিশমন্ত্রী (জাতীয় নিরাপত্তামন্ত্রী) থাকবেন না। তার দিন ঘনিয়ে এসেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পর ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে বলে পূর্বাভাস মিলেছে। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন এবং আরব দলগুলো ১৭টি আসন জিততে পারে।

এর মধ্যে প্রধান আরব জোট জয়েন্ট লিস্ট ১১টি আসন এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’ম) ছয়টি আসন লাভ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

আল আমিন একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে? এক হচ্ছে আইজেনকেট জোট ও জয়েন্ট লিস্ট

আপডেট : ০৭:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬