ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বেলজিয়াম

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১৩৮ Time View

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেল বেলজিয়াম। এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকা তারকাসমৃদ্ধ বেলজিয়ামকে পাত্তাই দেয়নি মিসর।

শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বেলজিয়াম। বাছাইপর্ব পেরুতে না পারা মিসরের কাছে ২-১ গোলে হেরেছে কেভিন ডি ব্রুইনার দল।

কুয়েতের জাবের আল আহম্মেদ স্টেডিয়ামে ৩৩ মিনিটে দলের দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর গোলে লিড নেয় মিসর।

দ্বিতীয়ার্ধ্বেও মাঠে আধিপত্য ধরে রাখে আফ্রিকার দেশটি। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড ট্রেজেগুয়েট। এরপর কয়েকটি পরিবর্তনে ধার বাড়ে বেলজিয়ামদের। ৭৬ মিনিটে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বেলজিয়াম।

বিশ্বকাপ শুরুর লগ্নে এসে এমন পারফরম্যান্স যথেষ্ট দুর্ভাবনার কারণ হতে পারে রবের্তো মার্তিনেসের দলের জন্য।

আগামী বুধবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বেলজিয়ামের। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও মরক্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইউএনও’র হুইল চেয়ার উপহার পেয়ে হাঁসি ফুটলো প্রতিবন্ধী শিশুর মুখে

প্রস্তুতি ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বেলজিয়াম

Update Time : ১২:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২