ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে আর্জেন্টিনার সমর্থককে ছুরিকাঘাতে হত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • 154

চাঁদপুরে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।  দশম শ্রেণির ছাত্র মেহেদীকে (১৬) ছুরিকাঘাত করে খুন করেছেন একই এলাকার বন্ধু বরকত (২০)।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারিবাড়ির সামনে। ঘটনার পর পরই মেহেদীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বাড়ি থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত মেহেদীর বাবা হেলাল বেপারি বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বরকত মারধর করে।

এর পর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বরকতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

চাঁদপুরে আর্জেন্টিনার সমর্থককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০১:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২