ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল চাঁদপুর জেলা আওয়ামী লীগ

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • ৮২ Time View

বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো চাঁদপুর জেলা আওয়ামী লীগ।

স্টাফ রিপোর্টার:

৫১তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর জেল আওয়ামী লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা।

এরপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভাপতি বক্তব্যে বলেন, আমরা ৫১তম বিজয় দিবস উদযাপন করছি আজ। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির রাজাকার ও তাদের সহযোগীরা নানা ষড়যন্ত্রে লীপ্ত রয়েছে। তাদের সব ধরণের ষড়যন্ত্র আমাদেরকে প্রতিহত করতে হবে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়া। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে উন্নত দেশ গড়ার লক্ষে কাজ করতে হবে।
সভাশেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক অসহায় ব্যাক্তিদের হাতে তুলে দেয়া হয়।

সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রশিদ সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, সদস্য অ্যাভোকেট বদিউজ্জামান কিরন, দেলোয়ার সরকার, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়াসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান তানভীর হুদার

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল চাঁদপুর জেলা আওয়ামী লীগ

Update Time : ১০:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২