ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • 153

প্রতিনিধির পাঠানো ছবি।

লোকনাথ সরকার, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব-উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, ওসি মো. ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান, আব্দুল মবিন, জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিকসহ আরো অনেকে।

এসময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

আপডেট : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২