ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা-এম এ হাশেম

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ৬৭ Time View

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে মাদরাসা মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম (এম.এ হাসেম হাসু)।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে ২৬ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা।

তিনি বলেন নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। এ দেশ একদিনে স্বাধীন হয়নি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদেশ স্বাধীন হয়েছে আলোচনাসভা শেষে তিনিসহ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এমরান হোসেন খন্দকার, অভিভাবক সদস্য হাবিবুর রহমান ভুইয়া, অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আবুল বাসার, ফারুক হোসেন মজুমদার প্রমুখ।

সহকারী মৌলভী মো.বরাকাত উল্যাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রভাষক মো. শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান ও সহকারী মৌলভী মো. আহসান হাবিব।

শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী আব্দুস সোবহান, ইসলামী সংগীত ইশরাত জাহান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাদিয়া আক্তার। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা-এম এ হাশেম

Update Time : ০৯:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩