ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নূরের বাসায় পুলিশের তল্লাশির ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • 127

ছবি-ত্রিনদী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসভবনে মঙ্গলবার মধ্যরাতে পুলিশের অভিযান এবং সেখান থেকে এক নেতাকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জুলুম-নির্যাতনের অংশ হিসেবে গতরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবারো প্রমাণিত হলো- দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। দেশে বিরোধী দলগুলোর রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নূরের বাসায় পুলিশের তল্লাশির ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

আপডেট : ০৮:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩