ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে যায়।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। সারাদেশে চলমান অস্থিতিশীলতা ও নাশকতার অংশ হিসেবে আওয়ামী লীগের দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

​ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “একটি রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। সেখানে আগুন দেওয়ার ঘটনা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী ও চরম উদ্বেগজনক।” এ ঘটনায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্রের ক্ষতি হয়েছে দাবি করে তারা বলেন, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ নাশকতা চালিয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

​ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

​উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, “শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো হবে না। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নয় এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমরা মনে করি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

​মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, “পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতনের পর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার নজির নেই; বাংলাদেশেও এর পুনরাবৃত্তি হবে না। মতলব একটি শান্তিপ্রিয় এলাকা। ফ্যাসিস্টের দোসররা যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের পরিণতি ভয়াবহ হবে। মতলব উত্তর উপজেলা বিএনপি যেকোনো নাশকতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।”

​এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

​ছবির ক্যাপশন: দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়।

ট্যাগস :
জনপ্রিয়

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬