ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে

ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা

ছেংগারচরে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা রোডের সামনে হয়ে ছেংগারচর কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

​পথসভায় বক্তব্য দেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান। তিনি বলেন, ‘আপনারা জানেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য, হত্যা, গুম, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যারা এই সংগঠনের সঙ্গে আঁতাত বা বন্ধুত্ব করতে চাইছেন, তারা জেনে রাখুন—বিষধর সাপের সঙ্গে যেমন বন্ধুত্ব করলে তার দংশনে মৃত্যু অনিবার্য, তেমনি এদের সঙ্গে সম্পর্ক রাখলেও একদিন চরম পরিণতি ভোগ করতে হবে।’

​সভায় আরও বক্তব্য দেন ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, যুবদলের সদস্য সচিব মো. আলম সরকার, যুবদল নেতা শফিউল্লাহ, জিয়াউর রহমান, শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, ফারুক শিকদার, মো. দুলু বেপারী, মো. তুষার বাবু ও আরিফ লস্করসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয়

ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে

ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা

আপডেট : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬