ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তিতে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় শাহরাস্তি প্রেসক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এ ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুছা আল শিহাব। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সফলতা কামনা করে বলেন, সাংবাদিকদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে ভালো লাগছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ আয়োজনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দাবা খেলার মধ্য দিয়ে মাসব্যাপী ক্রীড়া উৎসবের মূল প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেন সাংবাদিক আবু মুছা আল শিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও হানিফ মিয়াজী।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মাসব্যাপী এ ক্রীড়া উৎসবে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয়

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় ঐক্যের ডাক

শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

আপডেট : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬