ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জনগণের নিরাপত্তায় প্রতিরোধ কমিটি গঠন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 19

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির নির্দেশক্রমে আয়োজিত এক জরুরি সভায় এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী।

সভায় সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম প্রধান বলেন, এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কেউ যেন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সচেতন জনগণকে সঙ্গে নিয়ে এ প্রতিরোধ কমিটি কাজ করবে। এলাকার কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা আরিফ লস্কর, মো. তুষার বাবু, শফিউল্লাহ লস্কর, মো. রুবেল কাজী, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, মেহেদী হাসান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, যেকোনো ধরনের অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধ এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয়

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জনগণের নিরাপত্তায় প্রতিরোধ কমিটি গঠন

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জনগণের নিরাপত্তায় প্রতিরোধ কমিটি গঠন

আপডেট : ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬