ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে কম্বল নিয়ে শীতার্তদের মাঝে ছুটে গেলেন ইউএনও

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • 135

মতলব উত্তরে নিম্নআয়ের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পালালোকদী ও কৃষ্ণপুর আশ্রয়ণ প্রকল্পের ২৪ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও একি মিত্র চাকমা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও প্রকল্প বাস্তবায়ন দপ্তর কম্বল বিতরণের আয়োজন করে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব উপস্থিত ছিলেন।

বিতরণ পূর্বে ইউএনও একি মিত্র চাকমা বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকেন। তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে সমাজের বিত্তবানদেরকে এ সকল অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব উত্তরে কম্বল নিয়ে শীতার্তদের মাঝে ছুটে গেলেন ইউএনও

আপডেট : ১০:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪