ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 163

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ

চাঁদপুরের মতলব উত্তরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার উপজেলার ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর হয়। এ সময় বাজারের নজরুল স্টোর থেকে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানের মালিক আব্দুস সাত্তারকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন কিংবা ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মতলব উত্তর থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ

আপডেট : ১১:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫