ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুরে সক্রিয় হয়ে উঠছে অপরাধী চক্র

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

ছবি-ত্রিনদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই নিকটে। নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরে অপরাধী চক্র ও পতিত সরকারের রাজনৈতিক নামধারী দুস্কৃতিকারীরা সক্রিয় হয়ে উঠছে। বিশেষ করে রাজনৈতিক মামলা, মাদককারবারি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িতরা এর মধ্যে রয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজনৈতিক মামলায় অনেকে আসামী হলেও তারা এখন প্রকাশ্যে। যারা বিগত বছরগুলোর নির্বাচনে কেন্দ্র এবং এলাকা ভিত্তিক প্রভাব বিস্তার করেছে তারাও সংঘবদ্ধ হচ্ছে।

সরেজমিন ঘুরে, স্থানীয়দের সাথে আলাপ করে এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানাগেছে। গত প্রায় দেড় বছরের অধিক সময় যৌথ বাহিনী এবং পুলিশ তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে বেশ কিছু অপরাধী আইনের আওতায় আনলেও এখন পর্যন্ত অনেক অপরাধী গোপনে এলাকায় রয়েছেন এবং তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে অনেক অপরাধী দল বদল এবং সুবিধাজনক লোকদের সাথে মিলেমিশে আছেন। তাদেরকে স্বাভাবিকভাবে দেখলে মনে হবে না তার বিগত বছর চাঁদপুরকে অশান্ত করার ভূমিকা রেখেছে। এ ধরণের অপরাধীদের মূলত কোন নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। তারা যখন যে দলের অবস্থান ভালো থাকে তাদের সাথে এসে ভিড়ে।

বিভিন্ন অপরাধে জড়িতদের মধ্যে রয়েছে শহরের ১৫নম্বর ওয়ার্ড আ. লীগের সহ-সভাপতি করিম গাজী, বিষ্ণুদী রোডের মো. রুবেল, ব্যাংক কলোনীর রাজু, বিষ্ণুদী মিজি বাড়ির মানিক মিজি, প্রফেসর পাড়া এলাকার সব্দার খান বাড়ির প্রবাসী পৌর আ.লীগ নেতা বাদল খান, মমিন পাড়ার হৃদয়, পুরান বাজারের বৌবাজার এলাকার রুবেল ঢালী, কাউছার, ২নম্বর ওয়ার্ডের আলম, আরমান, মুহুরী ফয়সাল, মোহাম্মদ আলী, সুমন, দুলাল শেখ, লোকমান শেখ, নজরুল ইসলাম হাওলাদার, শাহজাহান গাজী, শেখ জুয়েল (ড্রাইভার), তাছির বেপারী, বাদশা হাওলাদার, রফিক মিজি, কিশোর গ্যাং প্রধান সাদ্দাম, মাদক ব্যবসায়ী নুর জাহান, বাকালি পট্টির মাদককারবারি রাজিব দাস।

পৌরসভার ৯নম্বর ওয়ার্ড মাদককারবারি মুলহোতা মোক্তার গাজী, সহযোগী জসিম গাজী, সাগর, মান্না গাজী, মুরগী জহির, কবির হোসেন, লুতু দেওয়ান, তাজু। ষোলঘার পাকা মসজিদ সংলগ্ন এলাকার মাদক কারবারি নম্বরবিহীন অটোরিকশার মালিক রাজু। শহরের গাজী সড়কের চিহ্নিত মাদককারবারি সামু।

পৌরসভার ১৩নম্বর ওয়ার্ড আ.লীগ নেতা কুদ্দুস বরকন্দাজ, কানা কামাল গাজী, মোহাম্মদ আলী খান, জসিম খান ও তুষার খান।

সদর উপজেলার বালিয়া ইউনিয়নে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি জহির তালুকদার, সাধারণ সম্পাদক হানান্ন মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, মুকবুল মোল্লা, ৭নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রাসেল মিজি, একই ওয়ার্ড আ.লীগ সভাপতি নোমান মিজিও আ.লীগ নেতা মো. শাহজাহান মিজি।

সদরের চান্দ্রা ইউনিয়নের মধ্যে রয়েছে ৮নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, দেলোয়ার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির পাটোয়ারী, সালাউদ্দিন মিয়া বাবু, মাদককারবারি ও ইউপি সদস্য নারগিস বেগম, আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্বাস পাটওয়ারী, জহির পাটওয়ারী, মজিব কবিরাজ, আলী আহমদ কবিরাজ, মমিন উল্যাহ খান, খাজা আহমদ পাটওয়ারী, ১নম্বর ওয়ার্ডের খোকন পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু পাটওয়ারী।

সদরের আশিকাটি ইউনিয়নের আ.লী নেতা মামলার আসামী আব্দুর রাজ্জাক ভুঁইয়া, এজহারভুক্ত আসামী ১নং ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক খান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পশ্চিম হোসেনপুর গ্রামের সফিক মালের ছেলে মাঈনুদ্দীন (চিশতী), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পাইকাস্তা ৮নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক কাজীর ছেলে এমরান হোসেন কাজী, ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান কাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাজ্জাক মালের ছেলে আলমগীর মাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সামাদ কাজীর ছেলে তাপাজ্জল কাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পাইকাস্তা হাবিব মাষ্টার বাড়ির মো. হাবিবুর রহমান মিজির ছেলে কাদের মিজি, ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম হোসেনপুর গ্রামের কলমতর গাজীর ছেলে ওয়ার্ড যুবলীগ নেতা হান্নান গাজী, ইউনিয়ন আ.লীগের ক্রীড়া সম্পাদক পশ্চিম হোসেনপুর গ্রামের রুহুল আমিন মাল (কানা আমিন), হাপানিয়া গ্রামের আশরাফুল, চাঁদখার দোকান এলাকার বারেক খান।

একই ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের ৪নম্বর ওয়ার্ড আলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ প্রধানিয়া মোস্তফা প্রধানিয়া, ৪নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বাচ্চু গাজীর ছেলে খোরশেদ গাজী, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক বজু মালের ছেলে রুবেল মাল (কালু), ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন খানের ছেলে বিল্লাল খান, ইউনিয়ন আ.লীগ সদস্য রফিক খানের ছেলে জুয়েল খান, এজহারভুক্ত আসামী ও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক তপাদারের ছেলে তাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি দেলোয়ার প্রধানিয়ার ছেলে এনায়েত উল্লাহ প্রধানিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পশ্চিম হোসেনপুর গ্রামের সফিক মালের ছেলে মামুন মাল।

সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খানের বাড়ির শহিদুল্লার ছেলে মো. ফাহাদ, মামছল বেপারির ছেলে মাদক কারবারি দাদন বেপারি, ৬নম্বর ওয়ার্ডের মাদক কারবারি, শুকুর বেপারী, ছোবান বেপারী, নুর মোহাম্মদ বকাউল, ফিরোজ খান, হাফিজুল্লাহ খান, মোহাম্মদ আলী খান, মানিক খান, মামুন দর্জি ও মাহবুব দর্জি, সেলিম রাঢ়ি, কিরন খান, হজল খান, মুজাম্মেল খাঁ, ৫নম্বর ওয়ার্ডের কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্র যোগান দাতা আলী খাঁর ছেলে মো. মনির মিজি, ওয়ালিউর রহমান শেখের ছেলে হাবিব শেখ, ৮নম্বর ওয়ার্ডের হামিদ বেপারীর ছেলে ইয়াকুব বেপারী, ১নম্বর ওয়ার্ডের হেলাল গাজী, আনাস বেপারী, হাবিব মিজি, রাছেল খান, শাহজাহান বেপারি, সবুজ গাজী, মামুন ঢালী।

এই বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা আমাদের নিয়মিত কাজের অংশ। তারপরেও নির্বাচন উপলক্ষ্যে পুলিশ অপারধীদের তালিকা তৈরী করছে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুরে সক্রিয় হয়ে উঠছে অপরাধী চক্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুরে সক্রিয় হয়ে উঠছে অপরাধী চক্র

Update Time : ১১:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬