ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন

পোস্টাল ব্যালট পেপারে নিজের নাম ও প্রতীক না থাকায় ক্ষোভে নির্বাচন বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া পোস্টাল ব্যালট পেপারে নিজের নাম ও প্রতীক না থাকার অভিযোগ তুলে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে ভোট বর্জনের কথাও জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া বলেন, পোস্টাল ব্যালটে তাঁর নাম ও প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এই আসনের প্রায় ১১ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তিনি দাবি করেন, এটি গুরুতর প্রশাসনিক ত্রুটি, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে নির্বাচন স্থগিতের আবেদন করেছেন। তাঁর দাবি, পোস্টাল ব্যালটে তাঁর নাম ও প্রতীক যুক্ত না করা পর্যন্ত আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত ভোটগ্রহণ স্থগিত রাখতে হবে।

জাকির হোসেন প্রধানীয়া আরও বলেন, ‘ভোটারদের একটি বড় অংশ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। সেখানে আমার নাম ও প্রতীক না থাকায় তারা ভোট দিতে পারেননি। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’

উল্লেখ্য, যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। তবে প্রতীক বরাদ্দের তিন দিন পর তিনি প্রার্থিতা ফিরে পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাংবাদিক সুমনের বাবার ১ম মৃত্যুবার্ষিকী পালন

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন

পোস্টাল ব্যালট পেপারে নিজের নাম ও প্রতীক না থাকায় ক্ষোভে নির্বাচন বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

Update Time : ১১:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬