ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে ১ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 90

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে বিকল্প চিকিৎসাপদ্ধতির প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে ওই চিকিৎসকের চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অনুমোদন না থাকায় উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

এ ঘটনায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এবং ওই প্রতিষ্ঠানে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এদিকে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান সূত্রে জানা যায়।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে ১ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

শাহরাস্তিতে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে ১ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

আপডেট : ১০:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬