দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও অপতৎপরতা’সহ নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
সময় বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে দেশবিরোধী কর্মকাণ্ড করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের প্রতিহতের ঘোষণা নিয়ে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনিপর আহ্বয়াক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা আনিছুর রহমান কানু, শরিফ আহমেদ, যুবনেতা জুলহাস চৌধুরী, মানিক, মিলন হোসেন নিরব, ফয়েজ আহমেদ, সাখাওয়াত হোসেন, গিয়াস উদ্দিন’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















