ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি অতিরিক্ত ডিআইজি থেকে চার কর্মকর্তা অতিরিক্ত আইজি হয়েছেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • 184

পুলিশে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে চার কর্মকর্তা অতিরিক্ত আইজি হয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরে কর্মরত জামিল আহমদ, ঢাকার পুলিশ স্টাফ কলেজে কর্মরত মো. হুমায়ুন কবির, পুলিশ সদরদপ্তরে কর্মরত ওয়াই এম বেলালুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

প্রজ্ঞাপন বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বর্তমান দায়িত্ব পালন করে যাবেন।

পুলিশের শীর্ষ পদ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পর অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন ১৮ জন। নতুন চারজনকে নিয়ে এই সংখ্যা এখন ২২ হলো।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

পদোন্নতি অতিরিক্ত ডিআইজি থেকে চার কর্মকর্তা অতিরিক্ত আইজি হয়েছেন

আপডেট : ০৮:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩