ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১১১ Time View

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে স্বর্ণালী আক্তার (১৮) নামে ২য় বর্ষের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৩০ জুলাই রবিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল মেয়েটির নানার বাড়ী। স্বর্ণালী আক্তার একই উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের দায়ছারা গ্রামের মরহুম আক্তার হোসেন’র মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরেজমিনে মৃতের মামা বুলবুল আহমেদ জানান, স্বর্ণালী আক্তারের বাবা মারা যাওয়ার পর মা সহ আমাদের বাড়িতে থাকে। এখানে থেকেই ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করতো। সে এবছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ গ্রহণের জন্যে সকল প্রস্তুতিও নিয়েছিলো সে।

স্বর্ণালীর কলেজের সহপাঠি রুনা, তাসলিমা আক্তার, তাসলিমাসহ আরো কয়েজন বলে, জনৈক আহসান সজীব নামে এক প্রবাসী যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। স্বর্ণালী মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে যে, প্রেমিক আহসান সজীব তাকে বিয়ে করবেনা। এ নিয়ে দু’জনের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মো. এমরান হোসেন ও অভিভাবক সদস্য মো. রফিকুল ইসলাম 

ফরিদগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা

Update Time : ০৭:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩