ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বাঁশের বেড়া দিয়ে পাঁচ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • 146

ছবি-ত্রিনদী

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামে প্রতিপক্ষের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে পাঁচটি পরিবার। বসত বাড়ির মাঝখানে বাঁশের বেড়া বসিয়েছে প্রতিপক্ষের লোকজন।

গত ১৮ অক্টোবর বুধবার সকালে লামচরী গ্রামের বোরহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ থাকা নজরুল, নুরু দেওয়ান, কবির দেওয়ান, বিল্লাল দেওয়ান এবং বোরহান মিয়ার পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।

সরেজমিনে দেখা যায়, লামচরী গ্রামের বোরহান মিয়ার বসতবাড়িতে ঘর থেকে বের হওয়ার সম্মুখভাগে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, লামচরী গ্রামের বোরহান মিয়ার বাড়িতে মো. মজিবুর রহমান ও মো. শরীফের নেতৃত্বে বহিরাগত লোকজন দিয়ে বাড়ির মাঝে বাঁশের বেড়া দিয়ে দেয়। এতে পাঁচটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

বোরহান মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধে তারা আমাদের পাঁচ পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। এ নিয়ে বিভিন্ন ভাবে তাদের সাথে কথা বলেও বেড়া খোলে দেননি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, এই মাত্র আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মতলব উত্তরে বাঁশের বেড়া দিয়ে পাঁচ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

আপডেট : ০৫:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩