ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অবৈধ ইটভাটা ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনওর

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবৈধ ইটভাটা ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান

মাদকবিরোধী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে ইউএনও মনিরা খাতুন বলেন, “আমাদের নিজেদের সন্তানদের জন্য যদি একটি সুস্থ পরিবেশ চাই, তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।”

তিনি বলেন, আশপাশের কোনো তরুণ বা কিশোর মাদকের ঝুঁকিতে পড়লে তাকে অবহেলা না করে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। শুধু নিজের সন্তান ভালো আছে—এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সমাজের শৃঙ্খলা রক্ষা ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

অবৈধ ইটভাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী গত দুই মাস ধরে উপজেলার ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এ সময় অবৈধ ইটভাটার মালিকদের আগেই সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব ইটভাটার বৈধ লাইসেন্স নেই এবং প্রয়োজনীয় আইনগত প্রস্তুতি সম্পন্ন করা হয়নি, সেসব ইটভাটার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এরপরও কেউ সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কালীপূজার মেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা

সভায় আসন্ন কালীপূজার মেলা ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মো. আবুল কালাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাজ্জাদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

কাবাঘরে গিয়ে বিচার দেব :স্ত্রী চলে গেছে অন্য যুবকের সঙ্গে, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

শাহরাস্তিতে অবৈধ ইটভাটা ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনওর

আপডেট : ১০:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬