ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ‘সমন্বয়ক’ আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • 213

যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ১ সমন্বয়কসহ ২জনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা এলাকা থেকে এসব পণ্যসহ তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নিজেকে সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার মো. জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৫)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, একটি সেলাই মেশিন, একটি মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ‘সমন্বয়ক’ আটক

আপডেট : ১১:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫