ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন

চাঁদপুরের শাহরাস্তিতে ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। অভিযোগ, গত ১৯ আগস্ট অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক কামাল উদ্দিন তপাদার ও প্রভাষক তাজুল ইসলামের সঙ্গে অশোভন আচরণ করেন।

এর প্রতিবাদে শিক্ষকরা ক্লাস বর্জন করলে মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যায়। পরে শিক্ষক মিলনায়তনে বৈঠক করে অধ্যক্ষ উপস্থিত শিক্ষকদের কাছে ক্ষমা চান। এরপর শিক্ষকরা ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শিক্ষকদের দাবি, ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

এদিকে, অধ্যক্ষ দেলোয়ার হোসেন ঘটনাটিকে অভ্যন্তরীণ বিষয় দাবি করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তবে সংবাদকর্মীদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

শিক্ষকদের অভিযোগ, এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। গত ১৩ আগস্ট চারজন শিক্ষক এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

আপডেট : ০৮:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬