ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শাহরাস্তি পৌরসভা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে । কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। বিশেষ করে আক্রান্ত কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের শরীরে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। তাই কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে মানুষের মধ্যে এ রোগের বিস্তারও অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

কুকুরকে ব্যাপক হারে জলাতঙ্ক প্রতিষেধক টিকার আওতায় আনার মাধ্যমে রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণ ও নির্মূলে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যুদ্ধ পরিস্থিতি ঘোষণা ইরানের

শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬