ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণ মামলায় খালাস পেলো সিরিয়াল কিলার রসু খাঁ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • 168

ফাইল ছবি।

একটি অপহরণ মামলায় খালাস পেয়েছি সিরিয়াল কিলার আলোচিত রসু খাঁ। ময়মনসিংহের রুমা অপহরণ মামলায় চাঁদপুরের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁকে রোববার (২৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০০৫ সালের ৬ জানুয়ারি রুমার বাবা গিয়াস উদ্দিন অজ্ঞাতনামা আসামির নামে অপহরণের এই মামলা দায়ের করেন। পরে মামলার ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি সাইয়েদুল ইসলাম বাবু ও এপিপি খোরশেদ আলম শাওন।

আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মোট ১১টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার মৃত্যুদণ্ড, দুইটিতে খালাস ও বাকি ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

অপহরণ মামলায় খালাস পেলো সিরিয়াল কিলার রসু খাঁ

আপডেট : ০৮:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২