ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্ব দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় : সৌদির শুরা কাউন্সিলের সভাপতি

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ৮৪ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

ব্রিফে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বন্ধন।

শেখ হাসিনা বলেন, ইসলামের জন্মস্থান সৌদি আরব এবং দেশটির দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনার একটি বিশেষ স্থান রয়েছে আমাদের হৃদয়ে। হাজার হাজার বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করেন।

সৌদির দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংস্কার ও বৈশ্বিক ইস্যুতে সৌদি আরবের উদীয়মান ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান সৌদির শুরা কাউন্সিলের সভাপতি। তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল। ঢাকার সঙ্গে রিয়াদের ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব দৃষ্টান্তমূলক ও অনুকরণীয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা জানান সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি। সৌদির যুবরাজের শুভেচ্ছাকে স্বাগত জানান শেখ হাসিনা। তিনিও সৌদির যুবরাজকে শুভেচ্ছা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“হাজীগঞ্জের ঐতিহ্য ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন আধুনিক হাজীগঞ্জের রুপকার অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

প্রধানমন্ত্রীর নেতৃত্ব দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় : সৌদির শুরা কাউন্সিলের সভাপতি

Update Time : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪