ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ছবি-ত্রিনদী

শাহরাস্তিতে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

শনিবার( ১৫নভেম্বর)সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে কৃষি জমি হতে ভেকুর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভেকুর মালিককে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং ভেকুটি অপসারণ করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যগণ।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান,বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১০:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫