ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবীতে অনশনে নারী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • 184

ছবি-ত্রিনদী

নড়াইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার দলজিৎপুরে প্রেমিক তাহেরের বাড়িতে অনশনে বসেন ওই নারী। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন প্রেমিক তাহের।

ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাবু মোল্যার ছেলে তাহের মোল্যার সাথে ভুক্তভোগী ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তরুণীর পরিবার ঘটনাটি জানার পর তার অন্যত্র বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে।

একপর্যায়ে প্রেমিক তাহেরের বিয়ের প্রলোভনে পড়ে ঘর-সংসার ছেড়ে চলে আসে ওই তরুণী। পরে এ নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশ-বৈঠক হয়। এতে তিন মাস পর বিয়ে করে ঘরে তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন প্রেমিক তাহের। কিন্তু তিন মাস পর বিয়ে করতে অস্বীকৃতি জানান। এখন ওই তরুণী বিয়ের দাবিতে তাহেরের বাড়িতে অনশন করেছেন।

ওই তরুণী বলেন, তাহের তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে। কিন্তু তাহের এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না। সে তাহেরকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা পেতে অনশনে বসেছে।
এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তাহের মোল্যা। তাহেরের পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হয়নি।

শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে তিনি শুনেছেন। দু’পক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

বিয়ের দাবীতে অনশনে নারী

আপডেট : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩