ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • 179

বিশেষ প্রতিনিধি প্রতিনিধি॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ নভেম্বর) সকালে ফতেহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দাতলী গ্রামের ইটের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাভলু মান্দারতলী গ্রামের আমির হোসেন মাস্টারের ছেলে। দূর্বৃত্তরা তাকে হত্যা করে মৃত্যুদেহ রাস্তার পাশে ফেলে রাখে।

ভোরে ভ্যান চালক জাহাঙ্গীর আলম মান্দারতলী গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হেরিংবোন্ড রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশ দেখে ডাক চিৎকার দেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

স্থানীয়রা জানায়, লাভলু ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। কে বা কারা রাতের অন্ধকারে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায়। লাশের নাক মুখ দিয়ে ফেনা যুক্ত লালা বের হয়। তার ডানকানের নিচে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে।

নিহতের ছেলে লাবিব জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে স্কুল ছুটি হওয়ার পরে ওই গ্রামের শিপন তার পায়ে মোটরসাইকেল তুলে দেয়। এ নিয়ে তার সাথে তর্ক হয়। পরে লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে বেশ তর্ক হয়। পরে শিপন (২১) ও তার দুই বন্ধু রাকিব (২২), তুহিন (২০) লাভলুর বাড়িতে এসে আজকেই খেলা দেখাবে বলে হুমকি দেয়। তাই এই ঘটনায় হুমকিদাতাদের সন্দেহ করেন নিহতের পরিবারবর্গ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিএনপি নেতার মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলব উত্তর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট : ০৩:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২