ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নাতীকে বলৎকারের অভিযোগে দাদা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১১৪ Time View

হাজীগঞ্জে নাতিকে বলাৎকারের অভিযোগে দাদা রিপন খাঁন (৫৫)কে আটক করেছে পুলিশ।

শনিবার বলাৎকারকারীর নিজ বাড়ি উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া খান বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিপন পেশায় দিনমজুর ও ভ্যানরিক্সা চালক। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী। বাড়ির সম্পর্কে শিশুটি রিপনের নাতি হয়। এর আগে এদিন শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-২৮) দায়ের করেন।

গত ২৩ জুলাই ৩টার দিকে শিশুটি সহপাঠীর সাথে খেলার উদ্দেশ্যে বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দিকে যাচ্ছিল। এ সময় মো. রিপন খাঁন শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং অপর শিশুটিকে স্কুল মাঠে যেতে বলে ঘরের দরজা বন্ধ করে দেয়।

এ সময় অপর শিশুটি স্কুল মাঠে না গিয়ে ঘরের বাহিরে অপেক্ষা করে। এরপর ঘরের ভিতর থাকা শিশুটিকে বলাৎকার করাকালে সে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাহিরে থাকা শিশুটি ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। পরে সে নিজ ঘরে এসে তার বাবা ও মাসহ পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

ঘটনার ১০/১৫ দিন পূর্বেও মো. রিপন খাঁন শিশুটিকে ঘরের ভিতর ডেকে নিয়ে বলাৎকার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ দিকে অভিযোগ পেয়ে বিবাদী মো. রিপন খাঁনকে গ্রেফতার করেন, তদন্তকারী কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিসবাহুল আলম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শিশুটির মায়ের অভিযোগের পর আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দসহ আইন অনুযায়ী ব্যবস্থা চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে ইয়াবাসহ ১৩ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আটক

হাজীগঞ্জে নাতীকে বলৎকারের অভিযোগে দাদা গ্রেফতার

Update Time : ১০:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩