ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরো রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়!

ছবি-ত্রিনদী

পুরো রমজান মাস সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কলেজ বন্ধ থাকছে। তবে প্রায় অর্ধেকেরও বেশি রোজা পর্যন্ত খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়।
পুরো রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়!

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।

অর্ধেকেরও বেশি রোজা পর্যন্ত শুধু প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ঘটনায় এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, মাধ্যমিক বিদ্যালয়সহ মাদরাসা ও কলেজে পুরো রোজা ছুটি দেয়া হচ্ছে। শুধু খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়। গতবছরেও পুরো রমজান মাস বন্ধ ছিল। রোজা রেখে সারাদিন ক্লাস নেয়া খুবই কষ্টসাধ্য। তিনি সরকারের কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।

গত ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে-এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখবার অভ্যাস হতে দূরে থাকার আশঙ্কা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় যা কারও কাম্য নয়।

পরে গত ২০ জানুয়ারি হাই স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ইলিয়াছ আলী মন্ডল। এ বিষয়ে তিনি বলেন, আমরা শুধু হাই স্কুল বন্ধ চেয়ে রিট করেছিলাম। প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে কোনো রিট করা হয়নি। কেউ চাইলে প্রাথমিক বিদ্যালয় বন্ধে রিট করতে পারে।

সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা থাকবে। ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

অন্যদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার ১২ দিন ছুটি কমেছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তবে সব সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকার তথ্য অনুযায়ী- এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ থাকবে। অন্যদিকে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এলাকায় আসেননি, কোনো প্রচার–প্রচারণা চালাননি, তবু পেয়েছেন ১৩৮ ভোট

পুরো রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়!

Update Time : ০৫:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬